৩৫ তম বিসিএস (নন ক্যাডার) মাধ্যমিক শিক্ষক পরিষদ এর আহবায়ক কমিটি

৬ র্মাচ, ২০২০ খ্রি. তারিখে সরকারি টির্চাস ট্রেনিং কলেজ, ঢাকা এর বিজ্ঞান উন্নয়ন কেন্দ্র ভবনে ৩৫তম বিসিএস (নন ক্যাডার) মাধ্যমিক শিক্ষক পরিষদ এর প্রথম প্রতিনিধি সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে জনাব এ কে এম মাহমুদুল হাসান নয়নকে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সম্মেলনে ৩৫তম বিসিএস (নন ক্যাডার ২০১৮) ব্যাচের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকবৃন্দু উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এর সম্মেলনের প্রথম অধিবেশনে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা শিক্ষকবৃন্দের বক্তব্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকে পদটি (প্রবেশ পদ) নবম গ্রেডে উন্নীতকরণ, স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা ও সংশ্লিষ্ট অন্যান্য দাবির উপর গুরুত্বারোপ করা হয় এবং নবগঠিত আহবায়ক কমিটি বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতি (বাসমাশিস) এর সাথে সমন্বয়ের মাধ্যমে দাবিসমূহ আদায়ে কার্যকর ভ‚মিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

একবছর মেয়াদী এ কমিটির আহবায়ক কে কে গভঃ ইনস্টিটিউশন, মুন্সিগঞ্জ এ কর্মরত সহকারী শিক্ষক এ কে এম মাহমুদুল হাসান নয়ন মাধ্যমিকে বিরাজমান সম্যস্যা সমাধান ও যৌক্তিক দাবি আদায়ে সবার সহযোগিতা কামনা করেন। একই ব্যাচ থেকে এ ভি জে এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যোগদানকৃত বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর সহ-আইন সম্পাদক বর্তমানে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে ডেপুটেশনে বি.এড প্রশিক্ষণরত রানা কুমার সরকার উক্ত সম্মেলনে বলেন, সরকারি মাধ্যমিকের প্রবেশ পদটি নবম গ্রেডে উন্নীতকরণ ও আলাদা মাধ্যমিক অধিদপ্তর বাস্তবায়ন এখন সময়ের দাবি।

তিনি আরো বলেন, চলতি মার্চ মাসের মধ্যে বাসমাশিস এর জেলা কমিটি গঠনের পরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের যৌক্তিক দাবি ও পাওনা আদায়ে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করা হবে। সভায় বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন।সংবাদ বিজ্ঞপ্তি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.