এইমাত্র পাওয়া

প্রাথমিকের জন্য জরুরি বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক।।

প্রাথমিকের কর্মচারীদের সঠিক পদবী অনুযায়ী সম্বোধন করার অনুরোধ জানিয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ। গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং লক্ষ করা যাচ্ছে, প্রাথমিক শিক্ষার বিভিন্ন দপ্তরের বিভিন্ন পদবীতে চাকরি করাদের প্রতি সঠিক পদবী অনুযায়ী সম্বোধন করা হচ্ছে না।

যেমন, উচ্চমান সহকারি, উচ্চমান সহকারি কাম হিসাব রক্ষক, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারি কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক বা হিসাব সহকারিকে কেরানি বলে সম্বেধন করা হচ্ছে যা মোটেও গ্রহণযোগ্য নয়। এমনকি এটি শ্রুটিকটু।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.