করোনাভাইরাস বিস্তার রোধে সংযুক্ত আরব আমিরাতে আগামী রোববার (৮ মার্চ) থেকে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান চার সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) আমিরাতের মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এসময় বলা হয় করোনাভাইরাসের প্রভাব যেন শিক্ষার্থীদের ওপর না পড়ে তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাসের বিস্তাররোধে প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী মঙ্গলবার (৩ মার্চ) একদিনেই ৬ জন করোনা রোগী শনাক্তসহ এ পর্যন্ত আমিরাতে বিভিন্ন দেশের মোট ২৭ জন নাগরিক করোনোভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন।
এসময় আরো জানানো হয়, এবারের বসন্তকালীন ছুটি যা ২৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হবার কথা তা আগামী রোববার (৮ মার্চ) থেকে কার্যকর হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
