মোড়েলগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপারণের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। বৃহস্পতিবার বেলা ১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের ২৮৬ নং পশ্চিম জিউধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষিকা খাজিন্তা আক্তারের অপসারণের দাবিতে বিদ্যালয়ের সভাপতিসহ, ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ বিদ্যালয়ের সম্মুখে বিক্ষোভ করেন।

বিক্ষোভ কারি অভিভাবকরা বলেন, প্রধান শিক্ষিকা খাজিন্তা আক্তারের বিরুদ্ধে ইতোপূর্বে নানাবিধ অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে দায়ের করেও হয়নি কোন প্রতিকার। তার খুটির জোর কোথায়?।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক খাজিন্তা আক্তার ছাত্র-ছাত্রীদের দিয়ে তার পারিবারিক কাজকর্ম করান। কাজ না করলে শ্রেণিকক্ষে মারপিট করা হয়। কয়েকজন ছাত্র বলেন, ‘হেড ম্যাডাম আমাদেরকে গাছে উঠিয়ে তেতুল, ছফেদা পাড়ান। ঘরে ব্যবহারের জন্য খাল থেকে পানি আনতে বাধ্য করেন। কয়েকজন ছাত্রী বলেন, ‘হেড ম্যাডাম বাড়িতে ডেকে নিয়ে আমাদের দিয়ে কাপড়-চোপড় ধোয়ান। প্রায়ই সে আমাদের দিয়ে এ কাজ করায়। আজও(বৃহস্পতিবার) ৫ম শ্রেণির ৩ ছাত্রীকে দিয়ে কাপড়-চোপড় ধুইয়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন ছাত্রী ও অভিভাবক।

এ বিষয়ে বিদ্যলয়ের সভাপতি আব্দুস সত্তার হাওলাদার বলেন, প্রধান শিক্ষক খাজিন্তা আক্তার ছেলে-মেয়েসহ স্থানীয় অভিভাবকদের সাথেও খারাপ ব্যবহার করেন। শিক্ষার্থীদের দিয়ে কাপড়-চোপড় ধোয়ানোসহ বাড়ির অনেক কাজ করান। এ সব বিষয়ে বহুবার সতর্ক করা হলেও তার অচরণের কোন পরিবর্তন হয়নি।
এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, খাজিন্তা আক্তারের ব্যবহার, ব্যবস্থাপনা খারাপ। স্কুলটির স্বার্থে তাকে সারিয়ে দেওয়া উচিত। তবে প্রধান শিক্ষক খজিন্তা আক্তার এসব অভিযোগ অস্বিকার করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’।
এ সম্পর্কে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। আমার কাছে কেউ অভিযোগ দেয়নি। এখন শুনলাম খুব দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’। ##


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.