মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
৫ মার্চ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ ফতুল্লা কুতুবপুরে দেলপাড়া খেলার মাঠে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম সেন্টু’র পৃষ্টপোষকতায় দেলপাড়া হাজী আমির আলী ক্রিকেট একাডেমীর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য হার্ড ওয়ার্ক করতে হয়, এটা শুধু ক্রিকেট এর জন্য নয় যে কোনো বিষয়েই জন্য হার্ড ওয়ার্ক করতে হয়।
হার্ড ওয়ার্কের সাথে ময়মুরুব্বি ও বাবা-মায়ের দোয়া থাকতে হবে। বাবা-মায়ের দোয়া থাকলে জীবনে সফলতা অবশ্যই আসবে।
আশরাফুল উপস্থিতি তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, আমি একজায়গায় সারাদিন খেলতাম আর আমার এক বন্ধু সারাদিন পড়তো কিন্তু এস এস সি পরিক্ষায় ঐ বন্ধু ফেল করছে আমি পাস করছি। এর মানি হলো শুধু পরিশ্রম করলে হবে না তার সাথে উপস্থিত বুদ্ধিও থাকতে হবে। তোমরা নিয়মিত চর্চা করবা, সারাদিন মাঠে দৌড়াইবা এখনি তোমাদের সময় প্রতিটি জয়েন্টে জয়েন্টে নিজেকে শক্তিশালী করে গড়ে তোলা। প্রতিদিন টার্গেট করে দৌড়াবা, আগের দিনের চেয়ে পরের দিন একটু বেশি দৌড়াবা তেমার মনে চাইবে যে এখানে থেমে যায় কিন্তু তুমি থামবা না। তোমাদের কোচদের কথা শুনবা তারা যা শিখাবে তাই শিখবা এখনি সময় তোমাদের শিখার পরে আর এই সময় টা পাবা না।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তফা হোসেন চৌধুরী এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বারের সাবেক কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এ্যাডভোকেট মোঃ আব্দুর রউফ মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী এ্যাডভোকেট এস জামান, মোঃ সৈয়দুজ্জামান মীর, মোঃ আব্দুল আউয়াল, মোঃ আশরাফুল আলম হিমেল, মোঃ আবুল কালাম, মোঃ নাছির প্রধান, মোঃ নাজিব মাহমুদ স্বপ্নীল, মোঃ সুমন নাজির প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন, দেলপাড়া ক্রিকেট একাডেমীর কোচ মোঃ শরিফুল আলম পলাশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
