মাহফুজ আলম, কাপ্তাইঃ
কাপ্তাইয়ে সামাজিক সংগঠন অগ্রযাত্রার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ০৩ মার্চ মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা মিলনায়তন কক্ষে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অগ্রযাত্রা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমিনুল হক সাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেন, নুর বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ও অতিথিরা বলেন এ সংগঠনটি সম্পুর্ন অরাজনৈতিক মহৎ উদ্দেশ্যকে ঘিরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পরুয়া ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে মানব সেবার লক্ষ নিয়ে অগ্রযাত্রা নামক একটি সামাজিক অরাজনৈতিক, মাদকমুক্ত ও সেচ্ছাসেবী সংগঠন নিয়ে কাজ চলমান রাখার প্রচেষ্টা অভ্যাহত রাখছে।
এই লক্ষকে প্রতিষ্ঠিত করায় সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
এছাড়াও বক্তারা বলেন এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজসেবা মুলক কাজ করা, অসহায় এবং হতদরিদ্রদের সাহায্য করা, গরিব-ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ দিয়ে সাহায্য করা, মাদক, যৌতুক এবং বাল্য বিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এ সৎ উদ্দেশ্য যেন থাকে অনুষ্ঠানে অতিথিরা বলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
