নিউজ ডেক্সঃ
রংপুরের হারাগাছের বিড়ি ব্যবসায়ীর ছেলে শাকিল বিন আনসারকে গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ। হারাগাছ ডিগ্রি কলেজের মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে অপহরণের অভিযোগে ওই ছাত্রীর মা আফরোজা বেগমের দেয়া মামলায় গত রাতে তাকে গ্রেফতার করা হয়। মামলা নং :- ০১ তারিখ, ০৩/০৩/২০২০ ।
মঙ্গলবার দুপুরে হরাগাছ থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে। জানাগেছে রংপুরের হারাগাছের বিড়ি ব্যবসায়ী আনসার আলীর ছেলে শাকিল বিন আনসার।
তবে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হারাগাছ ডিগ্রি কলেজের মাধ্যমিক প্রথম বর্ষের ওই ছাত্রীর সঙ্গে শাকিলের দীর্ঘদিন ধরে প্রেম ছিলো। তারই সূত্রধরে উভয়ে আদালতের মাধ্যমে বিয়ে করে কিন্তু শাকিলের প্রভাবশালি পরিবার তা মেনে না নেয়ায় কলেজছাত্রীর মা শাকিলকে প্রধান আসামী করে তার পরিবারের চার জন সদস্যের বিরুদ্ধে ওই মামলা করেন।
সেই মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে পুলিশ ও ঘটনায় সংশ্লিষ্ট কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে অপহরণের মামলায় শাকিলকে গ্রেফতার ও অপহৃতা কলেজছাত্রীকে উদ্ধারের বিশয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
