মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :
” ভোটার হয়ে ভোট দেব , দেশ গড়ায় অংশ নেব ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নারায়ণগঞ্জে ও ২ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মোলন কক্ষে জাতীয় ভোটার দিবস বিষয়ক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, ‘অনেকেই এখনও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বুঝতে পারছেন না। অনেকেই থাকে ভোট দিয়ে কি হবে? ভোট দিবো না, তাই আইডি কার্ডের দরকার নাই। কিন্তু যখন এটার দরকার হবে তখন এটার মর্ম বুঝবেন।
দেশে থেকেও ভোটার না হওয়া দেশকে অগ্রাহ্য করার মত একটি ব্যাপার। অনেকেই ভাবে ভোট তো দিবে না তাই ভোটার হবো না। আপনি ভোটার হতে চান না কিন্তু আপনি এ দেশের ভাত খাবেন, আলো-বাতাস নিবেন তা তো হবে না।’
জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান, উপজেলা নির্বাচন অফিসার (সদর) নাজিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
