ঘোড়াঘাটে জাতীয় ভোটার দিবস পালিত

ঘোড়াঘাট থেকে মোঃ শফিকুল ইসলামঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছাত্তার সরকার, উপজেলা প্রকৌশলী নুরনবী খান,একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার ,দূনীতি প্রতিরোধ কমিটি সভপতি তহমিনা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাররত জাহান প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.