ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর অধীন বিএড, এমএড ও লাইব্রেরী ম্যানেজমেন্টে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আগামী ৬ মার্চ দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (০২ মার্চ) আইআইইআর’র পরিচালক প্রফেসর ড. মেহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য সূত্রে, এবছর বিএড এ ৭৫ টি আসনের বিপরীতে ১১০ জন, এমএড এ ৫০ টি আসনের বিপরীতে ৫০ জন এবং লাইব্রেরী ম্যানেজমেন্টে ৪০ টি আসনের বিপরীতে ৪৩০ জন আবেদন করেছেন । ভর্তির জন্য শিক্ষার্থীদের ৩০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরিক্ষার সময় থাকবে ৩০ মিনিট।
এ বিষয়ে আইআইইআর’র পরিচালক প্রফেসর ড. মেহের আলী বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা গ্রহণের সকল কার্যক্রম সম্পন্ন করেছি। উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
