মোস্তাফিজুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ
বরাবরের ন্যায় এবারও পিইসির বৃত্তি ফলাফলে র্লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ্য শিক্ষা প্রতিষ্ঠান “ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ”।লালমনিরহাট জেলায় মোট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৭৬২ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তির সংখ্যা ৩৭০ জন এবং সাধারণ বৃত্তির সংখ্যা ৩৯২ জন। জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে খবর নিয়ে জানা যায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হার ৩৪.২৫% পেয়ে প্রথম স্থানে রয়েছে ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে বডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ ।
এ প্রতিষ্ঠান অর্জন করে ৩১.৯৪% এবং তৃতীয় স্থানে রয়েছে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান অর্জন করে ২২.৮৩%। ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ -এ মোট পরীক্ষার্থী ৭৩ জন, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ১৮ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৭ জন। বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭২ জন ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ১৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৬ জন। এ দিকে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ – এ মোট পরীক্ষার্থী ১২৭ জন, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ২৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২ জন। কালেক্টরেট কলোজিয়েট স্কুল – এ মোট পরীক্ষার্থী ৩১ জন, বৃত্তি পেয়েছে ৪ জন।এ সম্পর্কে ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরেন্দ্রনাথ বর্মা বলেন, এ সাফল্য অর্জনের পিছনে সকল শ্রেণিশিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর যৌথ প্রচেষ্টার ফসল।
আমরা এ সাফল্যর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চেষ্টা চালিয়ে যাব। এবং আরও ভাল করার চেষ্টা অব্যাহত রাখবো। এ জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
