নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের ৯ শিল্প কারখানা উদ্বোধন

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নবনির্মিত ৯টি শিল্প কারখানা উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মেঘনা ইকোনমিক জোনে ৩টি, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ৩টি, আনন্দবাজারে ২টি ও মেঘনাঘাটে ১টি শিল্প কারখানার উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এসময় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার এন্ড কমার্স (এফবিসিসিআই) এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন.মেঘনা গ্রুপ দেশের অর্থনৈতিতে বেশ গ্ররুত্বর্পূন ভূমিকা পালন করছেন। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে এ ধারা বাহিকতা বজায় রাখার জন্য প্রধান অতিথি বক্তব্য তিনি অহবান জানান । তিনি আরো বলেন, মেঘনা গ্রুপের মতো দেশে আরো যারা উদ্যোক্তা রয়েছে তাদের জন্যই আজ দেশে অনেক কর্মসস্থান সৃষ্টি হচ্ছে । শেখ হাসিনা সরকার সব সময় ব্যবসায়ীদের পাশে আছেন বলেই তার সফলভাবে ব্যবসা করতে পারছেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বর্তমানে আমাদের অর্থনীতি অনেক দুর এগিয়ে গিয়েছে। পৃথিবীর সবচয়ে গতিশীল অর্থনীতি আমাদের । আজ দেশ উন্নতি হয়েছে যাদের অবদানে আমরা অর্থনৈতিকভাবে এতদূর এগিয়ে যেতে পেরেছি তাদের মধ্যে একজন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।

নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজ বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো তাহলে আমরা স্বাধীনতা ৪৮ বছর পর নয় মেঘনা গ্রুপ ৩০ বছর আগেই প্রতিষ্ঠিত হতো। বঙ্গবন্ধু লক্ষ্য বাস্তবায়নের শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন। বর্তমানে কিন্তু আমাদের অর্থমন্ত্রী বিশ্বের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী । কোন দেশের লোক আমাদের অর্থমন্ত্রীকে নিয়ে কোন মন্তব্য করেনি যারা এ দেশকে পিছনে নিয়ে যেতে চায় তারাই সমালোচনা করেন ।

এসময় স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.