আড়াইহাজারে হাম রুবেলা ক্যাম্পেইন’র উদ্বোধন

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ২৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ০৯.০০ঘটিকায় “হাম রুবেলা ক্যাম্পেইন-২০২০” এর স্বাস্থ্য সহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন করেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোহাম্মদ আরিফ ভূইয়া, উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা বলেন, হাম ও রুবেলা ভাইরাসজনিত দুটি সংক্রামক রোগ। আক্রান্ত রোগীর হাঁচি-কাশির মাধ্যমে তার সংস্পর্শে আসা অন্যদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। শিশুদের মধ্যেই এই রোগের প্রকোপ, জটিলতা এবং মৃত্যু বেশী দেখা যায়। সরকার এই রোগের প্রকোপ থেকে সুরক্ষার জন্য ইপিআই কর্মসুচির মাধ্যমে ৯ মাস হতে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে ১ম ডোজ এমআর টিকা দানের উদ্যোগ গ্রহন করেছে।

পূর্বে হামের বা এমআর টিকা নেয়া থাকলেও অথবা এই রোগে আক্রান্ত হলেও ওই বয়সের সকল শিশুকে ১ম ডোজ দেয়া হবে। পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী আগামী ১৮মার্চ’২০২০ইং তারিখ হতে ১১এপ্রিল,২০২০তারিখ পর্যন্ত এই হাম রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

হাম রুবেলা টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য এবং সার্বিক সহযোগীতা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মহোদয় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.