হাতীবান্ধা মহিলা  কলেজের  ২৫ বছর রজত জয়ন্তী-২০২০ এর উদ্বোধন 

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে “গুনিজন সম্মাননা ও রজত জয়ন্তী-২০২০” এর শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জননেতা মোতাহার হোসেন এম,পি।২৪ ফেব্রুয়ারী সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির প্রথম দিনের অনুষ্ঠান মালার শুুুভ সূচনা হয়। পরে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা মোতাহার হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) তাপস সরকার, হাতীবান্ধা থানা ইনচার্জ (ওসি) ওমর ফারুখ, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুজ্জামান, কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন, বড়খাতা কলেজের অধ্যক্ষ নুর এ এলাহী বকুল, দই খাওয়া আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, শাহ্ গরীবুল্লাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, ফকিরপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান চয়ন ও হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলুসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুনিজন ও সুধীজন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.