মেহেরপুর প্রতিনিধি।।
স্বাধীনতার সুতিকাগার খ্যাত মেহেরপুর জেলার ৩টি উপজেলা মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলাতে ৩০৮ টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে আনন্দমুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন শুরু হয়েছে । রবিবার সকাল ৯.০০ টায় ভোট শুরু হয়ে একটানা দুপুর ১ টা পর্যন্ত ভোটদান চলবে। মেহেরপুর জেলা দুটি পৌরসভাসহ ৩টি উপজেলার ৩০৮ প্রাথমিক বিদ্যালয় মোট ২৭ হাজার ৪৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।
প্রতিটি বিদ্যালয়ের জন্য ৭জন করে সদস্যসহ মোট ২ হাজার ১৫৬ জন সদস্য নির্বাচিত হওয়ার লক্ষ্যে ৩ হাজার ৪৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রাব্বি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, গাংনী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন সহ সহকারী শিক্ষা অফিসারগন মেহেরপুর জেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে ভোট চলাকালীন সময়ে মেহেরপুর জেলার ৩টি উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে, ভোটাররা তাদের ভোট প্রয়োগের লক্ষ্যে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে। ছাত্রছাত্রীরা এই নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষার জন্য শিশুরাই সেজে আনসার-ভিডিপি সদস্যদের নির্বাচনের দায়িত্ব পালন করছেন। স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে এই ভোট ব্যাপক উৎসাহ উৎদীপনার সৃস্টি করেছে । তাদের মাঝে ব্যাপক আনন্দ লক্ষ করা গেছে ।উল্লেখ্য যে, ২০১০ সালে দেশে পাইলট প্রকল্প হিসেবে ভোট চালু হয়ে ২০১৪ সালে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শুরু হয় ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রাব্বি বলেন, আমি অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি বিগত যে কোন বছরের তুলনায় এ বছর ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক উপস্থিতি ও আনন্দ দেখা গেছে । তারা নিজেরাই ভোট গ্রহন কর্মকর্তা সহ সবকিছু তারাই করছে এটা তাদের কাছে খুবই আনন্দের। তিনি বলেন, ছাত্রছাত্রীদের স্বতস্ফুর্ত অংশগ্রহন দেখা গেছে। এ সময় শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মহিউদ্দীন উপস্থিত ছিলেন ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
