মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখী সংর্ঘষে এক তরুণ কলেজ শিক্ষার্থী পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার কুয়াকাটা মহা সড়কের তুলাতলী নামক স্থানে একটি দ্রুতগতি সম্পন্ন বাস অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখী সংঘর্ষে এ মারাত্মক দূর্ঘটনাটি ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
মোটরসাইকেল চালক সেজান (১৭) ও তার পিছনে থাকা আফিদ (১৭) রক্তাক্ত আহত হন। পরে স্থানিয়রা তাদের তুলাতলী ২০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার সেজানকে মৃত ঘোষনা করেন এবং আহত আফিদকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে শোচিমে প্রেরন করেন।
নিহত সেজান বরিশাল হাতেমআলী কলেজের এইচএসসি প্রথম বর্ষের বানিজ্যিক বিভাগের শিক্ষার্থী ও বরিশাল আমানতগঞ্জ এলাকার বাসিন্দা মো: মিজানুর রহমানের একমাত্র সন্তান । আহত আফিদ নিহতের একই এলাকার এবং একই কলেজের শিক্ষার্থী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
