নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা স্কাউট কমিটির আয়োজনে দুপুরে স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি.পি)’র জন্ম দিন পালিত হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা সদরে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাফিকুল ইসলাম, মোগরপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটের কমিশনার দিলীপ কুমার সাহা, সা:সম্পাদক ইউসুফ আলী, ইউনিট লিডার আঃ মোন্নাফ, স্কাউট লিডার হাফিজুর রহমান (মিলন), সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান, গরীবপাড়া স:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, নবাবগঞ্জ মডেল স:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ। এছাড়াও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রæপের উদ্দ্যেগেও বি.পি’র জন্মদিবস পালিত হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
