স্টাফ রিপোর্টার,বাঘারপাড়াঃ
বাঘারপাড়ায় মহান শহীদ দিবস ও অান্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। একুশর প্রথম প্রহরে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে প্রথম পুস্পমাল্য অর্পন করেন রনজিৎ কুমার রায় এমপি , উপজেলা নিবার্হী অফিসার তানিয়া আফরোজ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক সংগঠন , প্রেসক্লাব সহ সর্বস্তরের মানুষ পুস্পমাল্য অর্পন করেন।
এরপর সকাল সাতটায় উপজেলা প্রশাসনের আয়াজনে প্রভাত ফেরী করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ সর্ব স্তরের মানুষ অংশ নেন। প্রভাত ফেরী শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ,বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, সহকারি কমিশনার (ভূমি) এএফএম আবু সুফিয়ান , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
