অনলাইন ডেস্ক :
এ বছরে প্রতি জেলায় একটি করে এবং পরবর্তীতে প্রত্যেকটি উপজেলায় একটি করে বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ।
শনিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলেজমোড়ে গোলাপ খাঁ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যত্রতত্র বিদ্যালয় করা হলেও নীতিমালার বাইরে কোন বিদ্যালয় সরকারি সুবিধা পাবেনা। এসময় এসব প্রতিষ্ঠানের কোন ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এসময় স্কুল মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি । ট্রাস্টের সভাপতি অধ্যাপক রবিউল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম- ১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, গোলাপ খা শিশু সদনের পরিচালক বিলকিছ আরা বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান প্রমূখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
