ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ লিয়াকত হোসেন খোকা

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।

একুশের প্রথম প্রহরে তিনি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে শুক্রবার সকালে এমপি লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের নেতাকর্মীরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাইম ইকবাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.