সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর মৃত্যুবার্ষিকী শনিবার

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বরেণ্য সাংবাদিক, আড়াইহাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ৪র্থ মৃত্যুবার্ষিকী শনিবার।

শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার আড়াইহাজারের দিবসটি উপলক্ষে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহাফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকালের কাছে দোয়া প্রার্থনা করেন।

প্রসঙ্গত, কাজী মোদাচ্ছের হোসেন সুলতান আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মাসুম বিল্লাহর বাবা। তিনি ২০১৬ সালে ২২ ফেব্রুয়ারী তার নিজ বাড়ী উপজেলার কড়ইতলা ইসলামপুর গ্রামে ইন্তেকাল করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.