ফুলবাড়ীতে ভাষা শহীদের প্রতি প্রতিবন্ধী শিশুদের শ্রদ্ধা নিবেদন

মোঃ মশিউর রহমান,ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর ফুলবাড়ীতে দলদলিয়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা শারীরিকভাবে প্রতিবন্ধী তবুও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আছে বুকে, সেই শ্রদ্ধা ও চেতনার প্রতিফলন ঘটাতে নিজেদের তৈরী শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
শুক্রবার (২১ ফেব্রæয়ারী) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের দলদলিয়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে প্রভাত ফেরি ও শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়টিতে অধ্যায়নরত প্রতিবন্ধি শিশুরা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার পাল ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আ্ইদুল ইসলামসহ অনান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আইদুল ইসলাম বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সরকারিভাবে বিশেষ কোন অনুদান পায়নি। তাই আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার নাই। আমারা নিজেরাই কাগজ ও কাঠের তৈরী শহীদ মীনার তৈরী করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছেন তার বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার মানুষ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.