মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে-ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 

শামছুল হক

বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মদানকারীদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। আমাদের মাতৃভাষা বাংলা, এ ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি। ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা। পাকিস্তানি শাসকেররা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। এর প্রতিবাদে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এদশের ছাত্ররা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে। পাকিস্তান সরকারের পুলিশ মিছিলে গুলি চালালে শহীদ হন রফিক, সালাম, জব্বার, বরকতসহ আরও অনেকে। তাঁদের রক্তের বিনিময়ে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায়।

ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন, একুশ আমাদের চেতনায়, একুশ আমার প্রেরণায়, একুশ আমাদের অহংকার। কবির ভাষায়-“একুশ আমার ব্যাথায় কাতর চোখের বারিধারা,একুশ আমার শূণ্য হিয়ায় আকাশ ভরা তারা, একুশ আমার রক্ত রঙ্গিন কৃষ্ণ চূড়ার ডাল, একুশ আমার ঝাজরাঁ হওয়া চোট্ট ঘরের চাল। ‘একুশ মানে মাথা নত না করা’ চিরকালের এ স্লোগান আর বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে, এদিন খালি পায়ে আবালবৃদ্ধবনিতা সবাই শামিল হই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য। ভাষা শহীদেরা আমাদের গর্ব, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.