মোঃ মশিউর রহমান,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুর ফুলবাড়ীতে সড়ক ও জনপদের রাস্তা প্রশস্ত করনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সড়ক ও জনপদের রাস্তা প্রশস্তকরন নিয়োম না মেনে ঠিকাদার ব্যাক্তিগত লোককে বাঁচিয়ে দিয়ে শহরের গুরুত্বপূর্ণ জায়গা ঢাকামোড় সংকচিত করে রাস্তা নির্মান করছে। প্রতিবাদে আজ ২০ ফেব্রæয়ারী সকাল সাড়ে ১০টায় স্থানীয় ঢাকা ঢাকামোড়ে সড়ক প্রসস্ত করনের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকার সকল ব্যবসায়ী,বাসিন্দা,সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সরকারের চলমান উন্নয়নের বিরুদ্ধে নই। আমরাও উন্নয়ন চাই কিন্তু কিছু অসাধু ব্যাক্তিগন সরকারের নিয়োম নীতি উপেক্ষা করে পয়সার বিনিময় কাউকে বাঁচাতে শহরের গুরুপ্তপূর্ণ এই মোড়টি সংকচিত করে কাজ করার চেষ্টা করছে। আমরা সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষন করে বলতে চাই সড়ক ও জনপদের যে নিয়োম আছে সে গুলো মেনে রাস্তাটি নির্মান করা হউক। গবিন্দগঞ্জ থেকে দিনাজপুরে সড়ক ও জনপদের রাস্তা সব জায়গায় ৮০ ফিট প্রসস্ত থাকলেও শুধু মাত্র ফুলবাড়ীর ঢাকামোড়ে কেন ৮০ ফিট প্রসস্ত থাকবে না সেটাও আমরা জানতে চাই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
