এসএসসি ভোকেশনালের আরও ৯০ জন শিক্ষক বিএড স্কেল পাচ্ছেন। প্রাথমিক যাচাইয়ে সনদ সঠিক থাকায় এসব শিক্ষকের বিএড স্কেলের আবেদন এমপিও অনুমোদন কমিটিতে উত্থাপনের সুপারিশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, এমপিও আবেদন বাছাই কমিটির সিদ্ধান্তের আলোকে এই ৯০ শিক্ষকের বিএড সনদের বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যয়ন পাওয়ার পর আবেদনগুলো অনুমোদন কমিটির সভায় উত্থাপন করা হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ২০১৯ সালের জুলাইয়ে জারি করা এমপিও নীতিমালার আলোকে গত ১২ ফেব্রুয়ারি এসব শিক্ষকের আবেদন এমপিও অনুমোদন কমিটির সভায় উত্থাপনের সুপারিশ করা হয়। এমপিও আবেদন বাছাই কমিটির ৯ম সভার সিদ্ধান্ত অনুসারে এসব শিক্ষকের নাম সুপারিশ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
