এইমাত্র পাওয়া

কৌতুহল পূর্ণ ঘটনার অবতারণা করলেন নোবিপ্রবির উপাচার্য ড. দিদার-উল- আলম

নোবিপ্রবি প্রতিনিধি,মো.সাইফ উদ্দিন।।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উপাচার্য হিসেবে যোগদানের পর প্রথমবারের মতো অধ্যাপক ড. দিদার-উল- আলম বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন।

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) শিক্ষার্থীরা উপাচার্যকে হঠাৎ ক্লাসে পেয়ে অনেকটাই অবাক হন কৃষি বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থীরা। ক্লাসে সেচ ও নিষ্কাশন নিয়ে আলোচনা করেন উপাচার্য।

কৃষি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে বলেন, ভিসি স্যারের ক্লাস আমরা করতে পেরেছি এটা আমাদের খুবই সৌভাগ্যের ব্যাপার।

উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন,
‘আমি প্রশাসক হওয়ার আগে আমার বড় পরিচয় আমি একজন শিক্ষক। সুযোগ পেলেই আমি ক্লাস নিব। মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কিত যেকোনো বিষয় পড়াব।

অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ১৯৬৯ সালে নারায়ণগঞ্জের জয়গোবিন্দ হাই স্কুল থেকে এসএসসি ও নারায়ণগঞ্জ তোলারাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে বিএসসি ও এমএসসি সম্পন্ন করে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব অ্যাবারডিন থেকে ১৯৯০ সালে প্লান্ট অ্যান্ড সয়েল সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন সিলেকশন গ্রেডের এ অধ্যাপক। এছাড়া তিনি নদী গবেষণা ইনস্টিটিউটের গবেষক হিসেবেও কাজ করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.