এইমাত্র পাওয়া

“ভাষা সম্মাননা পদক-২০২০ পেয়েছেন অলি আজাদ”

নিউজ ডেস্ক।।
বাংলার বীর ফাউন্ডেশন ও বীর নিউজ মিডিয়ার যৌথ উদ্যোগে ১৮ ফেব্রুয়ারী ২০২০খৃঃ তারিখ বিকাল ৪ঃ৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ” আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

মূল প্রবন্ধ পাঠ করেন-বাংলাদেশ ইনডেনটিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. রফিকুল ইসলাম মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, ময়মনসিংহ ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোঃ জসিম উদ্দিন শেখ, লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান লাকী আহমেদ, ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম কে রানা ভান্ডারী, বাংলাদেশ শিক্ষা জাতীয়করণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুরের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ অলি আজাদ, বিশিষ্ট নারী উদ্যোক্তা কবি আইরিন খান।

সভায় সভাপতিত্ব করেন-বাংলার বীর ফাউন্ডেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সচিব আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন মিয়া। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন- মোঃ মাসুদ রানা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলার বীর ফাউন্ডেশন।

উক্ত অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখায় প্রধান অতিথি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কয়েকজন গুণীজনের হাতে “ভাষা সম্মাননা পদক-২০২০” প্রদান করেন। সম্মাননা পদক প্রাপ্তদের মধ্যে ছিলেন- সকলের প্রিয় মুখ, দাদু ভাই খ্যাত, শিক্ষক বন্ধু, বাংলাদেশ শিক্ষা জাতীয়করণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুরের প্রধান শিক্ষক মোঃ অলি আজাদ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.