রফিকুল আলম বকুল।।
মেহেরপুর জেলা রোভারের আয়োজনে ও রোভার অঞ্চলের সহযোগিতায় মেহেরপুর সরকারী মহিলা কলেজে অনুষ্ঠিত হল মেহেরপুর জেলার বিভিন্ন কলেজ ও সমমানের মাদ্রাসার অধ্যাক্ষ ও সুপারদের নিয়ে দিনব্যাপী গ্রুপ সভাপতি ওয়ার্কশপ
। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যাক্ষ প্রফেসর এ কে এম সোলায়মান আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আরডিসি মোঃ আরাফাত হোসেন,, খুলনা বিভাগীয় রোভার লিডার প্রতিনিধি প্রফেসর শহিদুল ইসলাম, ডঃ তওফিক এলাহী, শরীফউদ্দীন এলটি, অনুষ্ঠানে মেহেরপুর জেলা রোভারের কমিশনার সরকারী মহিলা কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জেলা রোভারের কোষাধ্যাক্ষ হাজী রমজান আলী, জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমেদ, ডিআরএসএল আনোয়ার হোসেন, জেলা রোভারের সহকারী কমিশনার ও মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকঃ এন্ড বিএম কলেজের আরএস এল এস এম রফিকুল আলম বকুল , জেলা রোভারের যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাক্ষ ও সুপাররা উপস্থিত ছিলেন ।
দিনব্যাপী এ কর্মশালায় রোভারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
