নোবিপ্রবি প্রতিনিধি,মো.সাইফ উদ্দিন।।
গর্ভের শিশুর খবরাখবর জানতে কত অস্থির না হয়ে পড়ি আমরা। কারো শখের, পরম স্বপ্নের বা প্রবল আকাঙ্খার এই শিশুকে নিয়ে কত কিছুই ভাবি। তবে এই ভাবনার অবসান ঘটাবে এই সফটওয়্যার। শিশুটি নর্মাল ডেলিভারিতে হবে না সিজারে তাও জানাবে।
এই সফটওয়ারের আবিষ্কারক আহমেদ কাওছার। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এপ্লাইড ম্যাথ ১০ম ব্যাচের ছাত্র তিনি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে স্পিজনার অ্যান্ড স্কোপাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটার সায়েন্সের বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন।
কনফারেন্সটির মূল ট্যাগলাইন ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইভার সিকিউরিটিতে নতুন আবিস্কারগুলো সামনে নিয়ে আসা। আর দেশকে নতুন বিজ্ঞান ও প্রযুক্তির স্পর্শে আনা। পৃথিবীর প্রায় ২০টির বেশি দেশ থেকে গবেষক, প্রফেসর, বিজ্ঞানীরা তাদের গবেষণাগুলো জমা দেন।
দেশের সেরা সব কয়টি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের গবেষণাগুলো জমা দেন। এরমধ্যে বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ডের তালিকায় জায়গা করে নেন নোবিপ্রবির কাউছার।
তার এই গবেষণা পত্রে দেখানো হয়েছে সফটওয়্যারের মাধ্যমে মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং ব্যবহার করে গর্ভবতী মায়ের শিশুটি নর্মাল ডেলিভারিতে হবে না সিজারে তাও জানানো সম্ভব।
গবেষণা নিয়ে কাওছার জানান, এই গবেষণার জন্য আমাদের ডেটা নিয়ে অনেক বেশি সমস্যা ফেইস করতে হয়। শেষ পর্যন্ত নার্সিং অফিসার রায়হানা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাড়াইল কিশোরগঞ্জ আমাদের এই কাজের জন্য সব চাইতে বেশি সহযোগিতা করছে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বাবুল ইসলাম ও অনিক তাকে অক্লান্ত সহোযোগিতা করেছেন।
তিনি বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে বেঁচে যাবে রোগীর খরচাপাতি। তাই ডাক্তার বা মেডিকেল বিশেষজ্ঞরা এ আবিস্কার নিজেদের করে নিবে না। কারণ তাদের মুনাফার ক্ষতি হবে। ভবিষ্যতে যদি কোনো ফান্ড পাই তাহলে সেটি এমনভাবে প্রোডাক্ট ডিজাইন করা হবে। যেনো একজন রোগী ঘরে বসেই নিজেই ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারে তাদের শিশু ডেলিভারিতে নর্মালে হবে না সিজারে।
প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় এর আগে ভারতে আসিসি-আইটি, রবি আর-ভেঞ্জার, রাজশাহী ইউনিভার্সিটি এবং বেসিসি আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন আহমেদ কাওছার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
