এইমাত্র পাওয়া

সড়কে নিহত দুই ইনটার্ন চিকিৎসক ও প্রধান শিক্ষক

পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই ইনটার্ন চিকিৎসক ও প্রধান শিক্ষক হয়েছেন। শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু দেখতে গিয়ে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই ইনটার্ন চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লক্ষ্মীপুরের মনোহরপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মায়েন উদ্দিন হামেম এবং গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও গ্রামের সাইদুর রহমানের মেয়ে সাদিয়া ইসলাম নদী। তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিত্সক হিসেবে কর্মরত ছিলেন।

এডুকেশন বাংলার সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সিংড়া শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুর রহমান মিঠু (৩৫) নিহত হয়েছেন।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, জাতপুর-মহান্দী সড়কের চণ্ডিপুর প্রাইমারি স্কুলসংলগ্ন ব্যাটারি ভ্যানের ধাক্কায় গতকাল প্রতীম দাস তোজো (৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.