এইমাত্র পাওয়া

লালমনিহাটে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় নুরনবী নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার নামুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত কলেজ ছাত্র নুরনবী উপজেলার পলাশী ইউনিয়নের মনদপুর গ্রামের ইছার আলীর ছেলে। সে দুহুলী ট্যাকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের নামুড়ি বাজার এলাকায় বুড়িমারীগামী পাথর বোঝাই একটি ট্রাক কলেজ ছাত্র নুরনবীকে চাপা দেয়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.