নিয়োগ স্থগিত হলেও রিটকৃত জেলাগুলোর শিক্ষকদের সুবিধা আছে!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রমে নারী কোটা সঠিকভাবে মানা হয়নি অভিযোগে হাইকোর্টে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ৩৮ জেলায় নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর আগে গত মাসেও একই কারণে অন্তত ২০টি জেলায় নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়। এতে পুরো নিয়োগ কার্যক্রমই অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৮ জেলায় নিয়োগ স্থগিতের নির্দেশনা জারি করা হয়েছে।

এনিয়ে ‘প্রাথমিক শিক্ষক বাতায়ন’ একটি ফেসবুক গ্রুপে মো. সাকিরুদ্দিন নামে একজন স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি বাংলাদেশ জার্নাল পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘আগে রিটকৃত জেলাগুলোর রিট খারিজ হয়েছে যেভাবে ৩৮ জেলার সেভাবেই রিট খারিজ হয়ে যাবে। যেমন নওগাঁ জেলার রিট খারিজ হয়েছে। রিট খারিজ হওয়া সময়ের ব্যাপারমাত্র। রিটকৃত জেলাগুলোর শিক্ষকদের একটা সুবিধা হলো এ জেলাগুলো নিয়ে ভবিষ্যতে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আর কখনোই মামলা করতে পারবে না। অর্থাৎ নিয়োগ নিয়ে শক্ত অবস্থানে থাকবে রিট খাওয়া জেলাগুলো। আইনের পরিভাষায় যাকে রেসজুডিকাটা বলে।’

যদিও তার এমন স্ট্যাটাসের নিছে উজ্জল খান নামে একজন লিখেছেন- মামলার চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার পর পূনরায় মামলা দায়েরের বাধা হলো রেসজুডিকাটা, কিন্তু বিচার্য বিষয় নির্ধারনের পূর্বে খারিজ হলে তা রেসজুডিকাটার মধ্যে পড়ে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.