নিজস্ব প্রতিবেদক:
৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুসারে এ বছরের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পিএসসির একটি নির্ভরযোগ্য জানিয়েছে, এ পরীক্ষা মার্চে নেওয়া সম্ভব হচ্ছে না।
পরীক্ষা হবে এপ্রিল মাসে। প্রায় সাড়ে ৪ লাখের মতো পরীক্ষার্থী এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মুখিয়ে আছেন।
বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬ শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।
৫ ডিসেম্বর থেকে এই বিসিএসের জন্য আবেদন শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রায় সাড়ে ৪ লাখ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
