টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর দ্বিতীয়বারে মতো মন্ত্রিসভায় রদবদল করলো সরকার।
বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এই দায়িত্ব পুর্নবণ্টন করেছেন।
নতুন আদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী করা হয়েছে।
বৃহ্স্পতিবার বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভায় সামান্য দপ্তর পূনবণ্টন হয়েছে। ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে।
এদিকে রদবদলের ফলে এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কোনো পূর্ণ মন্ত্রী নেই। প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন শরীফ।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে জয়ের পর গেল বছরের ৬ জানুয়ারি মন্ত্রিসভা গঠিত হয়। পরদিন নতুন মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
