আবহাওয়া নিয়ে নতুন বার্তা

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। শীত ঋতুর একেবারে শেষ প্রান্তে চলে এলেও এটি সহসাই শেষ হচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়াবীদরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দেশের রাজশাহী, পাবনা, পঞ্চগড়, কুঁড়িগ্রাম, সৈয়দপুর, যশোর, কুষ্টিয়া ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল (বুধবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ (বৃহস্পতিবার) সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.