কুড়িগ্রাম জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ৬ মাসের জন্য স্থগিত রাখার আদেশ দিয়েছে হাইকোর্ট। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে হাইকোর্টের আদেশের কপি কুড়িগ্রাম জেলা ও দায়রাজজ আদালতে আসার পর বিষয়টি জানাজানি হয়।
সরকারি বিধিমালা লংঘনের অভিযোগে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট বিভাগে জনৈক জান্নাতুল ফেরদৌসি নামের একজন চাকুরী প্রার্থী রিট পিটিশনটি দায়ের করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
জানা যায়, গত বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় ১শ ৬৬ জনকে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়। শিক্ষক নিয়োগে ২০১৩ লংঘনের অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের মঈদাম এলাকার বীরমুক্তিযোদ্ধা আবু ইব্রাহীমের কন্যা জান্নাতুল ফেরদৌস সংবিধানের অনুচ্ছেদ ১০২ ধারা লংঘনের অভিযোগে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন আণয়ন করেন। এরই প্রেক্ষিতে বিচারক শেখ হোসাইন আরিফ এবং বিচারক মো: মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চে দীর্ঘ শুনানী শেষে ২৭ জানুয়ারি ২০২০ তারিখে ৬ মাসের জন্য নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করেন।পিটিশনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমারী, সহকারি এটর্নি জেনারেল নজরুল ইসলাম খন্দকার, তাহমিনা পলি, দেলোয়ার হোসাইন ও সেলিম আজাদ ।কুড়িগ্রাম জজকোর্টের অ্যাডভোকেট মিজানুর রহমান জানান, মঙ্গলবার হাইকোর্টের এ সংক্রান্ত আদেশের জাবেদা কপি ডাক বিভাগের মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে এসে পৌঁছে।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। হাইকোর্টের এ সংক্রান্ত আদেশের কপি হাতে পেলে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
