মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সপ্তম বছরে পদার্পণ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার বেলা ১১ টায় বিশনন্দী ফেরিঘাটে মেঘনা নদীর উপর সাংবাদিকদের মিলনমেলার আয়োজন করা হয়।
এতে আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসন এর সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপির সহধর্মিণী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়মা আফরোজ ইভা।
আরো উপস্থিত ছিলেন,বিশিষ্ট লেখক, কলামিস্ট ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এবং বাংলাদেশ কবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মীর আব্দুর আলীম,উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সোহাগ হোসেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ উজ্জ্বল হোসেন,আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিদা মোশাররফ সহ দেশবরেণ্য সাংবাদিকবৃন্দ।
এই মিলনমেলায় সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রেস ক্লাব, গাজীপুরের কালীগঞ্জ প্রেস ক্লাব সহ দেশবরেণ্য সাংবাদিকবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
