সুবর্ণচর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক বদলীজনিত ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি৷।
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অদ্য প্রধান শিক্ষকগণের ফেব্রুয়ারি -২০২০ মাসিক সমন্বয় সভা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিমের সভিপতিত্বে সুবর্ণচর উপজেলার

সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুর রব ও অফিস সহায়ক মোঃ নুরুল আমিনের অবসরজনিত বিদ্যালয় সংবর্ধনা অনুূষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসএম ইবনুল হাসান ইভেন,

উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর, নোয়াখালী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, ইন্সট্রাক্টর, ইউআরসি, সুবর্ণচর, নোয়াখালী, আজিজুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বদলীজনিত সহকারি উপজেলা শিক্ষা অফিসার ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা বিভাগে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের প্রেক্ষিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিলেন।

তিনি বদলীকৃত কর্মস্থল নোয়াখালীর সদর উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বিনির্মাণে আরো ভালো ভূমিকা রেখে চলবেন। অবসরজনিত বিদায়ী অতিথিসহ উভয়ের সুস্বাস্থ্য ও দাীর্ঘায়ু কামনা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.