নিজস্ব প্রতিবেদক :
এমপিওভুক্ত হচ্ছে আরও দুইটি স্কুল। প্রতিষ্ঠান দুটি এমপিওভুক্তির বিষয়ে সুস্পষ্ট মতামত প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন ব্যানবেইসের কাছে চাওয়া হয়। জানা গেছে, প্রতিষ্ঠান দুটি হল, সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং যশোরের চৌগাছা উপজেলার বাড়ীয়ালী হাউলি মাধ্যমিক বিদ্যালয়।
সূত্র জানায়, প্রতিষ্ঠান এমপিওভুক্ত বিষয়ে দুইটি আবেদন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে জমা হয়েছে। এতে, নীতিমালা শর্ত পূরণ করায় প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার আবেদন জানানো হয়েছে। সূত্র আরও জানায়, আবেদনগুলো আমলে নিয়ে প্রতিষ্ঠান দুটির সম্পর্কে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন চাওয়া হয়েছে ব্যানবেইসের কাছে। প্রতিষ্ঠানগুলোর আবেদনের বিষয়ে যাচাই করে সুস্পষ্ট প্রতিবেদন চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
