মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজিজী,গাজীপুর প্রতিনিধি:
আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আজ (১০ ফেব্রুয়ারি,সোমবার) কালিগঞ্জ কওমী ওলামা পরিষদের উদ্যোগে কালিগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ কওমী ওলামা পরিষদের সভাপতি মাওঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব গাজী রুহুল আমীন কাসেমী, সিনিয়র সহসভাপতি মাওঃ মতিউর রহমান, সহসভাপতি মাওঃ মোশারফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ মীর মোফাজ্জল হোসাইন।
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দুর্বাটি এম ইউ কামিল (মাস্টার্স) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ দেলাওয়ার হোসেন আজিজী, কালিগঞ্জ ইমাম পরিষদের সভাপতি মাওঃ ইসমাঈল হোসেন মির্জা ও সাধারণ সম্পাদক মাওঃ রুহুল আমিন গাজীপুরীসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা শেষ নবীর খতমে নবুওয়তকে অস্বীকার করে যা সুস্পষ্ট কুফুরি। সৌদি আরব, কুয়েত, কাতার ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ইতোমধ্যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে।
বাংলাদেশেও সংসদে বিল এনে অবিলম্বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। বক্তারা বলেন, যারা কাদিয়ানীদেরকে মুসলিম মনে করবে তারাও কাফের। বক্তারা আরো বলেন, কাদিয়ানীদেরকে অমুসিল ঘোষণা করা না হলে মাওঃ আহমদ শফি (দাঃবাঃ) এর নেতৃত্বে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে হাজার হাজার তৌহিদী জনতা অংশ নেয় এবং নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই এ রকম বিভিন্ন স্লোগানে মানববন্ধনকে মুখরিত করে তোলে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
