এইমাত্র পাওয়া

যুব ক্রিকেটারদের আগ্রাসী মনোভাবে মুগ্ধ বিসিবি

নিউজ ডেস্ক।।

ভারতের বিপক্ষে হারের বৃত্তটা যেন কিছুতেই ভাঙতে পারছিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। এশিয়া কাপ, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে একের পর এক হৃদয় ভাঙার গল্প। এবার সেই ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জেতায় উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নাজমুল হাসান বলেন, ‘বিভিন্ন পর্যায়ে আমরা ভারতের কাছে শুধু হারছিলাম। ওদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে পেরে বেশি ভালো লাগছে। বিশ্বচ্যাম্পিয়নের গৌরবটা আলাদা। সেটা যে পর্যায়েরই হোক না কেনো।’ টাইগার যুবাদের এই সাফল্যের পেছনে ছিলো বিসিবির সুনির্দিষ্ট পরিকল্পনা।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন,‘রাতারাতি ফলাফল আসেনি। গত দুই বছর দেশে-বিদেশে অনেক গুলো ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছি আমরা। সেটার ফল এই বিশ্বকাপ শিরোপা। যুব টাইগারদের এই লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও।

বিসিবির এই কর্মকর্তা মনে করেন ক্রিকেটারদের মধ্যে স্কিল এবং ট্যাকনিক থাকলেও জেদটা অনেক সময়ই থাকে না। কিন্তু বাংলাদেশ যুব দলের ক্রিকেটারদের মধ্যে তিনি সেটা দেখেছেন। আকবর আলীর দলের দাপট দেখিয়ে জেতার প্রশংসা করেছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘যেভাবে দাপটে জিতেছে দুর্দান্ত।

বডি ল্যাঙ্গুয়েজে বলছিলো তাদের মধ্যে একটা জেদ কাজ করছিলো। জেদটার জন্য এটাও একটা ফ্যাক্টর ছিল। স্কিল থাকতে পারে, ট্যাকনিক থাকতে পারে।

কিন্তু প্লেয়ারের মাঝে জেদ, তাদের মধ্যে আমরা একটা ফাইটিং স্পিরিট দেখেছি এটা এক কথায় দুর্দান্ত।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.