এইমাত্র পাওয়া

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি এলেও দেশের উত্তরাঞ্চলের মানুষের ঠাণ্ডায় ভোগান্তি যেন কমছেই না। এর মধ্যেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়ায় আজ ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তাপমাত্রা কমে যাওয়ায় উত্তরাঞ্চলের অধিবাসীদের প্রচণ্ড ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নানা রোগে আক্রান্ত হওয়ার হার অনেকাংশে বেড়ে গেছে।

গত বুধবার তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এরপর বৃহস্পতিবার ৬ দশমিক ৫ ডিগ্রি, শুক্রবার ৭ দশমিক ১ ডিগ্রি ও শনিবার রেকর্ড করা হয় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.