মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু আড়াইহাজার উপজেলায় আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়নের চিত্র তুলে ধরে কিছু অসমাপ্ত কাজ সম্পন্ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখার অনুরোধ করেন। তিনি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ও খাগকান্দা ইউনিয়নের মাঝে একটা ফেরি এবং নয়া পাড়া থেকে মিনি বন্দর খ্যাত গোপালদী পর্যন্ত বেরিবাঁধ নির্মাণ করার জোর দাবি জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের অধিকাংশ অংশ জুড়ে সাংসদ নজরুল ইসলাম বাবু’র বর্ণাঢ্য রাজনৈতিক ও সংগ্রামী জীবনের বর্ণনা করেন। তিনি বলেন, মহান সংসদের অন্যান্য সংসদ সদস্য আর এমপি নজরুল ইসলাম বাবু এক নন। নজরুল ইসলাম বাবু তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রাজপথে লড়াই করে,জেল-জুলুমের মধ্যে কাটিয়েছেন। আওয়ামীলীগের মধ্যে সবচেয়ে নির্যাতিত ও নিবেদিত ব্যক্তির অন্যতম ব্যক্তিত্ব হলেন আপনাদের সবার এবং আমাদের প্রিয় সাংসদ নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবু যখন আমাদের সরকারের কাছে কোনো কিছু দাবি করেন আমি মনে করি সরকারের পক্ষ থেকে সেই দাবি পূরণ করা কর্তব্য হয়ে যায়। আগামী এক সপ্তাহের মধ্যে আপনার সমস্ত দাবি পূরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে এখানে বিআইডব্লিউটি এর ইন্জিনিয়ার আসবেন।আমি আশ্বস্ত করতে চাই অল্প সময়ের মধ্যেই আপনাদের সকল দাবি পূরণ করা হবে। সুধী সমাবেশ বিশাল জনসভায় রূপ নিয়েছে উল্লেখ করে তিনি এখানকার জনগনকে আন্তরিক ধন্যবাদ জানান।
সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার। খাগকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করীম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজালাল মিয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব
খোরশীদ আলম সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিঞা মোঃ আলাউদ্দিন, আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র আলহাজ্ব এম,এ, হালিম সিকদার, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ মোজাম্মেল হক জুয়েল, সাংসদ নজরুল ইসলাম বাবু’র সহধর্মিণী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ সায়মা আফরোজ ইভা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তরুণ লীগের নেতৃবৃন্দ এবং কয়েক হাজার মানুষ। সুধী সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা লীগের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
