মাদারীপুরের কালকিনিতে পেট ব্যথার যন্ত্রণা সইতে না পেরে ময়না বেগম (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার ডাসার থানার পশ্চিম কোমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাগর হোসেনের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের আবদুর রশিদ খানের মেয়ে ময়না বেগম দীর্ঘদিন ধরে পেটে ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে ময়নার পেটে ব্যথা চরম আকার নেয়। এ ব্যথা সইতে না পেরে গভীর রাতে ময়না তিনি নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সকালে নিহতের বসত ঘরের জানালার ফাঁক দিয়ে বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ ময়না বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, লাশ আমরা উদ্ধার করেছি। তিনি আত্মহত্যা করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
