ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ও অবৈধভাবে ভর্তি হওয়ার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা তালিকাটি প্রকাশ করা হয়।
গত ৩০ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০১৮ সালে জালিয়াতির হোতাসহ ১৫ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসংক্রান্ত মামলায় আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া অভিযোগপত্রে যে ৮৭ জনের নাম রয়েছে তাঁদের মধ্যে এখন পর্যন্ত ৭৮ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। বাকি ৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে নোটিশ দেওয়ার কথা রয়েছে।
তালিকা অনুযায়ী স্থায়ীভাবে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর মধ্যে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১৫ জন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ৩৩ জন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পাঁচজন। বাকি ১০ জন ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫—এই তিন বর্ষের।
বহিষ্কৃতরা হলেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মো. আব্দুল ওয়াহিদ, মো, ইছাহাক আলী, আনিকা বৃষ্টি, ফিওনা মহিউদ্দিন মৌমি ও মাসুদ রানা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সালমান এফ রহমান হৃদয়, ইশরাত জাহান ছন্দা, রাকিবুল হাসান, সৌভিক সরকার, মেহেদী হাসান, হাসিবুর রশিদ ও মারুফ হাসান খান, ইংলিশ ফর স্পিকার অব আদার ল্যাঙ্গুয়েজ বিভাগের সাফায়াতে নূর সাইয়ারা নোশিন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের জি এম রাফসান কবির, পরিসংখ্যান বিভাগের মো. আবু জুনায়েদ সাকিব, তড়িৎ ও ইলেকট্রিক কৌশল বিভাগের মোস্তাফিজ উর রহমান ও তৌহিদুল হাসান আকাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শরমিলা আক্তার আশা, লাভলুর রহমান লাভলু, জাকিয়া সুলতানা, জেরিন হোসাইন ও আবির হাসান হৃদয়, অর্থনীতি বিভাগের সামিয়া সুলতানা, সিনথিয়া আহম্মেদ ও জান্নাত সুলতানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. আশরাফুল ইসলাম আরিফ ও আমরিন আলম জুটি, টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের মেহজাবিন অনন্যা ও শাদমান শাহ্, সমাজবিজ্ঞান বিভাগের মোছা. আফসানা নওরিন ঋতু, ইতিহাস বিভাগের ফাতেমা আক্তার তামান্না, বাংলা বিভাগের এম ফাইজার নাঈম ও জিয়াউল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের তাজুল ইসলাম সম্রাট, নুরুল্লাহ ও সাদিয় সুলতানা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. মাসুদ রানা, ফাতেমা তুজ জোহরা ও শাবিরুল ইসলাম, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ইফতেখারুল আলম জিসান ও নাফিসা তাসনিম বিন্তী, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শাশ্বত কুমার ঘোষ ও সাদিয়া সিগমা, ফিন্যান্স বিভাগের শেখ জাহিদ বিন হোসেন ইমন ও আশেক মাহমুদ জয়, ফার্মেসি বিভাগের মোহায়মেনুল ইসলাম, সাইদুর রহমান ও আব্দুর রহমান, আইন বিভাগের সুবহা লিয়ানা তালুকদার, আজলান শাহা ফাহাদ ও সালমান হাবিব আকাশ, মনোবিজ্ঞান বিভাগের বেলাল হোসেন, মোরশেদা আক্তার, তানজিনা সুলতানা ইভা ও মো. মশিউর রহমান, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের মো. মোহাইমিনুল রায়হান ফারুক, পদার্থবিজ্ঞান বিভাগের আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নওশীন আফরিন মিথিলা ও আল আমিন পৃথক, সংস্কৃতি শিহাব হাসান খান, যোগাযোগ বৈকল্য বিভাগের মো. আবু মাসুম, ফলিত রসায়ন ও কেমিকৌশল শাহাৎ আল ফেরদৌস ফাহিম, মার্কেটিং বিভাগের মাহবুব আলম সিদ্দিকী সম্রাট।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
