এইমাত্র পাওয়া

করোনাভাইরাস ইস্যুতে বাংলাদেশে একটি মাস্ক ১৭৫০ টাকা!

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় বেড়ে গেছে মাস্কের ব্যবহার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও বেড়েছে মাস্ক ব্যবহার। সঙ্গে সঙ্গে বেড়েছে দামও। দাম বৃদ্ধি কারণ হিসেবে অনেকেই বলছেন- যথাযথ যোগানের অভাবেই ঘটেছে এ বিপত্তি। ব্যবসায়ীরা বলছেন, বাজারের মানসম্মত সব মাস্ক চীন থেকে আমদানি করা হয়।

বর্তমানে চীন মাস্ক রপ্তানি বন্ধ রেখেছে। আর এ কারণেই বেড়েছে দাম। রাজধানীর কয়েকটি ফার্মেসি ঘুরে ও অনলাইনে বেচাকেনার ওয়েবসাইটগুলোতে ঘুরে দেখা গেছে, ডিস্পোজেবল নন ওভেন ফ্যাব্রিক মাস্ক বিক্রি হচ্ছে ২৫ টাকায়, কটন মাস্ক ১২০ টাকা, স্পঞ্জ অ্যান্টি ডাস্ট মাস্ক ৫০ টাকা, এন-৯৫ (৮২১০) মাস্ক ২৫০ টাকা, এন-৯৫ (৮১১০এস) ১৮০ টাকা, পিএম-২.৫ মাউথ মাস্ক ১২০ টাকা, সাওমি এয়ারপপ থ্রি-সিক্সটি ডিগ্রি অ্যান্টি ফগ মাস্ক ৩৫০ টাকা, সাওমি স্মার্টলি ফিল্টার মাস্ক ৪৫০ টাকা এবং সাওমি পিএম-২.৫ লাইট ওয়েট মাস্ক বিক্রি হচ্ছে ১৭৫০ টাকা।

১৭৫০ টাকার সর্বোচ্চ দামের মাস্কটি বিক্রি করছে বিডি শপ ডট কম নামের একটি অনলাইন শপ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.