পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ব্রহ্মতলপাড়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় অনুপ চন্দ্র রায় (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার বাড়ি ওই ইউনিয়নের চপরামারী এলাকায়। সে ওই এলাকার সন্তোষ রায়ের ছেলে।
নিহত ওই শিক্ষার্থী নাজিরগঞ্জ দৈখাতা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ব্রহ্মতলপাড়া এলাকায় পৌছালে একটি ট্রাক্টর তাকে সামনে থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় অনুপ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
