এইমাত্র পাওয়া

ট্রেনের কামরায় ঘনিষ্ঠ শিক্ষক-ছাত্রী: শাস্তির দাবিতে মানববন্ধন

তিস্তা ট্রেনের কেবিনের কামরায় এক ছাত্রীর সাথে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক অধ্যক্ষকে ছেড়ে দেওয়ার প্রতিক্রিয়ায় ফুঁসে উঠেছে জামালপুরের মানুষ। সেই অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা।

এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনও’র কাছে স্মারকলিপি দেয় ছাত্র-ছাত্রী, শিক্ষক,অভিভাবকসহ সাধারন মানুষ।

গতকাল রবিবার সন্ধ্যায় জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এক প্রেস ব্রিফিংয়ে ওই ছাত্রী কোনো অভিযোগ না করায় চলন্ত ট্রেনের যাত্রীদের পক্ষ থেকে জনসমক্ষে কেবিনের একটি কামরায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠার কথা জানান। এ কারণেই তিনি রেলওয়ে আইনে অধ্যক্ষ-ছাত্রী দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করার কথাও বলেছিলেন। কিন্তু রহস্যজনক কারণে ওসি তাদের বিরুদ্ধে রেলওয়ে আইনে মামলা দায়ের না করে রবিবার রাতেই দু’পক্ষের দু’জনের জিম্মায় তাদেরকে ছেড়ে দিয়েছেন।

তাপস চন্দ্র পণ্ডিত সাংবাদিকদের বলেন, ‘আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ট্রেনের কেবিন থেকে আটক ওই ছাত্রীকে তার বাবার জিম্মায় এবং কলেজটির গভর্নিং বডির সদস্য একজন শিক্ষকের জিম্মায় অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীকে ছেড়ে দিয়েছি। তিস্তা ট্রেনের কেবিনের একটি কামরায় অধ্যক্ষ ও ছাত্রীর ঘটনা নিয়ে সার্বিক বিষয় উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করে রেখেছি।’

ট্রেনের কেবিনের কামরায় অধ্যক্ষ-ছাত্রীর অবস্থান নিয়ে সৃষ্ট ঘটনার প্রতিবাদে জামালপুরের ইসলামপুর উপজেলার বিক্ষুব্ধ জনতা ওই অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাকে অপসারণের দাবি জানিয়েছে। গতকাল রবিবার দুপুরে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.