জামালপুরে চলন্ত ট্রেনের কেবিনে এক তরুণীর সাথে অনৈতিক কাজ করার সময় কলেজের এক অধ্যক্ষকে আটক করেছে জামালপুরের জিআরপি পুলিশ। গত ২ ফেব্রুয়ারি রোববার দুপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি কেবিন থেকে ইসলামপুর জে জে কে এম গালর্স হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীকে তরুণীসহ আপত্তিকর অবস্থায় আটক করে জিআরপি থানার পুলিশ। এসময় ঐ অধ্যক্ষ কনডম গেলে ফেলার চেষ্টা করেন।আটক অধ্যক্ষ আব্দুস সালাম জামালপুর শহরের বেলটিয়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে। শহরের গেইটপাড় এলাকায় মধুমহল নামে তার একটি মিষ্টির দোকানও রয়েছে।
জানা গেছে, ওইদিন ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের “খ” নাম্বার কোচের ২ নম্বর কেবিন বুকিং করে ইসলামপুর জে জে কে এম গালর্স হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী (৫০)। সেই কেবিনে তার কলেজের প্রাক্তন ছাত্রী এবং আনন্দ মোহন কলেজ থেকে মাস্টার্স পাশ করা তরুণীকে নিয়ে ভ্রমণ করছিলেন। আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মেলান্দহ স্টেশন অতিক্রম করার পর ওই তরুনীসহ ট্রেনের কেবিনটি ভেতর যাত্রীদের সন্দেহ হয়। কেবিনের বাহির থেকে ডাকাডাকির পরও দরজা না খুলায় ট্রেনে কর্তব্যরত জিআরপি পুলিশকে বিষয়টি জানায় যাত্রীরা।
পরে জিআরপি পুলিশ ওই কেবিনে গিয়ে কলেজ অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীসহ ওই তরুনীকে আপত্তিকর অবস্থায় আটক করে। এ সময় আব্দুস সালাম অনৈতিক কাজে ব্যবহৃত কনডমটি গিলে ফেলার চেষ্টা করে। পরে পুলিশ কনস্টেবল আব্দুল মান্নান ওই অধ্যক্ষের কাছ থেকে কনডম উদ্ধার করে এবং তাদের দুজনকে আটক করে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে আটক দুজনকে আন্তঃনগর তিস্তা ট্রেনেই জামালপুর জিআরপি থানায় নিয়ে আসা হয়। এদিকে অধ্যক্ষের অনৈতিক কাজের ঘটনায় ইসলামপুর জে জে কে এম গালর্স হাইস্কুল এন্ড কলেজের শিক্ষকরা প্রতিবাদ সভা ও নিন্দা জানিয়েছে। আজ সোমবার তাকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
এ ব্যাপারে অধ্যক্ষ আব্দুস সালাম এর দাবি, ঘটনাটি পুরোটাই সাজানো। তাকে ফাঁসানোর জন্য সুপূর্বপরিকল্পিত ভাবে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হইয়েছে। এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রেনে অনৈতিক কাজে লিপ্ত থেকে জনগণের মাঝে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
