‘প্রেমে পূর্ণতায়’ কবি ও ঔপন্যাসিক শর্মি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ

শিক্ষাবার্তা ডেস্ক :

শর্মি ভৌমিকের কবিতা মানেই অন্যরকম এক স্বাদের ছোঁয়া। তাঁর লেখার পরতে পরতে প্রেম ও মানবতা গাঁথা। সাধারণ মানুষের অধিকারের জন্য কবির যে আপ্রাণ লড়াই, তা দেখা যায় তাঁর নিপুণ লেখায়।

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম হোমনা । আর সে গ্রামে বেড়ে উঠেন কবি শর্মি ভৌমিক; যিনি প্রকৃতিকে ভালোবাসেন হৃদয় উজাড় করে। প্রেম ও প্রকৃতি কবির লেখার উল্লেখযোগ্য উপজীব্য। প্রেমহীন জীবন কবিকে ভারাক্রান্ত করেছে সময়ের নির্মম ফলার আঘাতে।

কখনওবা প্রেমের পবিত্র অনুভূতি তাকে পূর্ণতায় ভরিয়ে দিয়েছে চতুর্দিক থেকে। প্রেম, ভালোবাসা ও মানবতা ব্যতীত জীবন ভাবতে পারেন না কবি। তিনি চান প্রেমে পূর্ণ হোক প্রতিটি মনুষ্য হৃদয়। ‘প্রেমে পূর্ণতায়’ গ্রন্থটি কবি শর্মি ভৌমিকের এক অনবদ্য সৃষ্টি।

তিনি শিক্ষাবার্তা ডট কম কে জানান, বইটি পাঠে পাঠক সমাজ ঠকবেন না এটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি।

‘প্রেমে পূর্ণতায়’ বইটি আসছে একুশের বইমেলা ২০২০-এ। বইটি পাওয়া যাবে শব্দশৈলী প্রকাশনার ২৫৬-২৬৯ নম্বর স্টলে। স্টলটি টিএসসি গেইট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.